বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান উন্নয়নে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক তৃণমূলের সামাজিক নিরীক্ষা কর্মসুচির ফলাফলের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষতঃ দলিত, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি পবিত্র মোহন দাশ। অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে. এম সফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাঃ জয়ন্ত সরকার, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, কলারোয়া উপজেলা ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি এডভোকেট কামাল রেজাসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী