বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আশরাফুজ্জামানের সাথে সদর উপজেলা জাতীয় পার্টির নির্বাচনী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সদর ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু সাথে সদর উপজেলা জাতীয় পার্টির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় সাবেক সংসদ সদস্য এমএ জব্বার সাহেবের বাসভবনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল প্রমুখ। নির্বাচনী মতবিনিময় সভায় সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের নির্বাচনে বিজয়ী ছিনিয়ে আনতে হবে ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

বাঁশদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য বদরুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক কুশাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ওহিদুজ্জামান, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার রহমান ঢালী, শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাজী হাবিবুর রশিদ, ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মমিন, আলীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আতাউর রহমান, ধুলীহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ফজলুল করিম।

ব্রক্ষরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, আগঁরদাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ শাহজাহান আলী ছোটো বাবু, ঝাঁউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম, বল্লিইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবিদুর রহমান টিটো, লাবশাঁ ইউনিয়ন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

এরপরে সদর ২ আসনের ভোটারদের সাথে কুশোল বিনিময় করেন সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু। এসময় তিনি রেজিস্ট্রি অফিস এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা,জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ,পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৪ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেনজেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী