শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নাগরিক অধিকার করছে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাড়ে ১১ টার দিকে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রাহানউদ্দীন, স্টাফ বেনজির আহম্মেদ, মাহাবুবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও সূধিবৃন্দ।

সভায় বক্তারা জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্রীয়, সামাজিক, স্থানীয়সহ বিভিন্ন প্রয়োজনে জন্মনিবন্ধন সনদ অতি জরুরী। এ জন্য শিশু জন্ম গ্রহনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করা প্রতিটি পিতা-মাতাসহ সকল নাগরিকের দায়িত্ব-কর্তব্য।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা