শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীদের দেড়শ কোটি টাকা নিয়ে প্রতারক চক্র উধাও, গ্রেফতার ২

গাজীপুর মহানগরীর টঙ্গীতে নারীদের সঙ্গে প্রতারণা করে প্রায় দেড়শ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে একদল প্রতারক। এ ঘটনায় বরিশাল থেকে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারদের মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- জামাল উদ্দিন খান জামান (৩৩) ও মরিয়ম বেগম নুপুর (৩৭ )। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, টঙ্গীর আউচপাড়ার হোসেন মার্কেটের ইউনাইটেড শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ও পঞ্চম তলা ভাড়া নিয়ে গত ৭ সেপ্টেম্বর জনৈক শেখ ফরিদ এবং প্রতারক চক্র ‘AECOS’ নামে একটি প্রতিষ্ঠান খোলে। তারা প্রায় তিন হাজার নারীর কাছ থেকে পণ্য ক্রয় ও নানাবিধ সুবিধা দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় প্রায় ১৪৫ কোটি টাকা হাতিয়ে নেয়।

গত ২৬ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরিদ এবং তার সহযোগীরা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যান। এ ব্যাপারে তাছলিমা বেগম নিশি নামে এক নারী বাদী হয়ে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরিদসহ আটজনকে বিবাদী করে থানায় অভিযাগ দেন। ওই অভিযাগের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির মামলার সঙ্গে জড়িত প্রতারকদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে বরিশালের বাকেরগঞ্জ থানার প্রত্যন্ত এলাকা হতে সোমবার (৫ অক্টোবর) গ্রেফতার করা হয়। গ্রেফতারদের সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল