সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার এবং ব্যবসায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে : নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী

নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই পণ্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার এবং ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।

নতুন দায়িত্ব নেওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নতুন মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রোববার আমি বাণিজ্য মন্ত্রণালয়ে যাব। এরপর সবার সঙ্গে কথা বলে অগ্রাধিকার ঠিক করা হবে। ইনশাআল্লাহ একটা বিষয় নিশ্চিত করতে পারি, দ্রব্যমূল্যের কোনো সংকট থাকবে না। কেউ যেন কারসাজি করতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকব।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কারণ, একটি কোম্পানি যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে কাজ করে, তখন তার কারসাজি করার কোনো সুযোগই থাকবে না। বিশেষ করে, তেল ও চিনির বড় বড় সরবরাহকারী হিসেবে যারা আছেন, তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে আমার মনে হয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’

সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষের দৈনন্দিন প্রয়োজন, এমন কিছু পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাবে ৫ বছরে কোনো কোনো পণ্যের দাম ৯ থেকে ৪শ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনি ইশতেহারে ১১টি অগ্রাধিকার খাতের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সবার আগে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী