রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করতে স্বতন্ত্রদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ইতিহাস জেনে সংবিধান আত্মস্থ করতে স্বতন্ত্র এমপিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যেতে স্বতন্ত্র এমপিদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

স্বতন্ত্রদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সংসদের কার্যপ্রণালিবিধি পড়তে হবে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে৷

এ সময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ভূমিহীন-গৃহহীন থাকলে সে সব তথ্য জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাদের জন্য ঘর তৈরি করে দেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। যে সব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ সে সব প্রকল্পই নেয়া হবে।

এদিকে গণভবনে যাওয়া স্বতন্ত্রদের মধ্যে বেশিরভাগই সরকারের সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন কয়েকজন এমপি।

বৈঠকে আসা এমপি মহিউদ্দিন মহারাজ (পিরোজপুর-২) জানান, আজকের বৈঠক থেকে দলীয় সভাপতি যে সিদ্ধান্ত দেবেন, তাই-ই মেনে নেবেন স্বতন্ত্র এমপিরা।

আলাদা কোনো জোট গঠন হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্রদের আলাদা জোট গঠনের পরিকল্পনা এখন পর্যন্ত নেই। তবে, অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্যই আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চান।

একই কথা জানান আরেক স্বতন্ত্র এমপি কামারুল আরেফিন (কুষ্টিয়া-২)।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী