বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কোদন্ডা হাইস্কুলে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক সমিতোষ কুমারের পরিচালনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০২৪ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া ও গীতাপাঠ করে পিয়া সরকার।

প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক, বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিধান চন্দ্র মন্ডল, আব্দুল হক, নৃপেন্দ্র নাথ সরদার, শিক্ষক মোসলেম আলী, শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মিরান মুকুল, আনিসুর রহমান গাজী, খাইরুল ইসলাম, মইনুর ইসলাম, মনিরা খাতুন, বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে সমিরন মন্ডল, নাজিম সানা প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন, বাণিজ্য বিভাগ থেকে ১৫ জন ও মানবিক বিভাগ থেকে ৩৬ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সবশেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হক।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন