শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাসকাউন্টার থেকে প্রবাসীর স্ত্রী উধাও!

নোয়াখালীর এক বাস কাউন্টার থেকে প্রবাসীর স্ত্রী নিখোঁজ। বৃহস্পতিবার নিখোঁজ হওয়া প্রবাসীর স্ত্রীর এ রিপোর্ট লেখার সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার এ ঘটনায় নিখোঁজ ওই প্রবাসী স্ত্রীর বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। নিখোঁজ নাছরিন আক্তার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, দু’বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সঙ্গে নাছরিন আক্তারের বিয়ে হয়। কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তার বাবা আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় আসলে নাছরিনের বমির ভাব দেখা দেয়।

এ সময় রহমান তার মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে ট্যাবলেট আনতে যান। ৫-১০ মিনিট পর ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাননি। পরে বাবা আবদুর রহমান সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর থেকে পুলিশ তার সন্ধানে খুঁজছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়