বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনিয়মে বাধা দেয়ায় প্রকৌশলীকে পেটালো স্বেচ্ছাসেবক লীগ নেতা!

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক নির্মাণে অনিয়মে বাধা দেওয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক প্রকৌশলীকে মারধরে অভিযোগ উঠেছে সবুজ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

হাজিউজ্জামান আশিক হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসে সহকারী মাঠ প্রকৌশলী হিসেবে কর্মরত। আর সবুজ একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপি থেকে গড্ডিমারী ইউপি পর্যন্ত ৩ কিলোমিটার একটি সড়ক প্রভাতি প্রকল্পের আওতায় নির্মাণ কাজ চলছে। যার সাব ঠিকাদার হিসেবে কাজ করছে সবুজ আর তদারকির দায়িত্বে আছেন হাজিউজ্জামান আশিক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেন প্রকৌশলী হাজিউজ্জামান আশিক। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ। হাজিউজ্জামান আশিকের অভিযোগ, এ সময় তাকে পাথরের নিচে পুঁতে রাখার হুমকিও দেওয়া হয়। পরে তিনি সবুজের নামে উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ। তিনি দাবি করেন, তাকে হয়রানি করতে পরিকল্পিতভাবে এ মিথ্যা অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী