শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার বেসরকারি সংস্থা ডিআরআরএ প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৩৬জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনীয় অনুষ্ঠানে আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান। প্রশিক্ষক হিসেবে সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন এমএ রসিদ ও নারগিছ সুলতানা।

অন্যান্যদের মধ্যে প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা