রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩ মার্চ) বাদ জোহর দেবহাটার এসিল্যান্ড কর্মকর্তা দিপা রানী সরকারের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, কিছুদিন পূর্বে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান। সেখানে তিনি অসুস্থ হলে ঢাকা বারডেম হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করা হয়।

গত শনিবার (২ মার্চ) রাত ৯.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলও ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, জেলা সহকারী কমান্ডার আব্দুল মামুদ গাজী, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নাজমুস শাহাদাৎ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষ, ভোমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান