বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

রনি হোসেন, কেশবপুর: কেশবপুরে মায়ের উপর অভিমান করে পল্লীতে অনিক বাইন (২০) নামে এক যুবক বসতঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিচরনপুর গ্রামে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২মার্চ) রাতে উপজেলার কালিচরনপুর গ্রামের কমলেশ বাইনের ছেলে অনিক বাইন পারিবারিক কলহের জের ধরে মায়ের ওপর অভিমান করে বসত ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

সে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বে-সরকারি প্রতিষ্টানে কর্মরত ছিল। ঘটনার দিন সে বাড়িতে আসে এবং ওই রাতেই আত্মহত্যার পথ বেঁছে নেয়। পরিবারের সদস্যরা ঘরের মধ্যে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, নিহতের মরদেহ নিচে নামিয়ে তার সুরতহাল রিপোর্ট শেষে, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার সৎকাজ করার অনুমতি দেয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, অনিকের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর