রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ও কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। লিডার্স-এর প্রধান কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভেন্যুতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।

নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনে দুর্যোগ কী, দুর্যোগ কত ধরনের, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগগুলো কী কী, দুর্যোগ কেন হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) কাকে বলে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ক্লাস্টার পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি প্রণয়নের উদ্দেশ্য, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কী, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনার মূল উদ্দেশ্য, দুর্যোগে নারী ও প্রতিবন্ধীরা কী কী সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগে প্রবীণ/বয়স্ক ব্যক্তিরা কী কী সমস্যায় পড়েন, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের চ্যালেঞ্জ, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের নিরাপত্তার জন্য করণীয়, নারীবান্ধব শেল্টার ম্যানেজমেন্টে আমাদের করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে উপস্থাপনা করা হয়।

ওরিয়েন্টেশনের সমাপনীতে লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল অংশগ্রহণকারীদের লিডার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোর যথাযথ প্রয়োগ করার অনুরোধ করেন। তিনি জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর কল্যাণে লিডার্স-এর কার্যক্রম তুলে ধরেন এবং লিডার্স-এর জন্য আগামী দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

সবশেষে গাবুরা ইউনিয়নের সচিব জনাব আব্দুল আজীজ বলেন, লিডার্স আজ যে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করেছে সেটি খুবই সময় উপযোগী ও প্রশংসার দাবি রাখে। ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা যদি দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাতে পারি তাহলে আজকের ওরিয়েন্টেশন স্বার্থক হবে। তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে দুর্যোগে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার আহবান করেন।

তিনি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেনকে কৃতজ্ঞতা জানান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন