বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় প্রকল্প এলাকা পরিদর্শন করলেন স্থানীয় সরকারের পরিচালক

জি.এম আবুল হোসাইন : ৫ মার্চ মঙ্গলবার বে-সরকারি সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ কর্তৃক বাস্তবায়নাধীন ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতাভূর্ক্ত কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত।

তিনি দেবহাটা উপজেলার প্রকল্প অফিস পরিদর্শনসহ উপস্থিত টেইলার্স ও কম্পিউটার প্রশিক্ষণার্থী এবং নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। তাদের স্ব স্ব লক্ষ্য বাস্তবায়নে গঠনমূলক কার্যকরি দিক-নির্দেশনা প্রদান করেন।

খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত বলেন “যে যাই করুক, প্রত্যেকের তার সবচেয়ে ভাললাগা কাজের প্রতিদিন অন্তত অতিরিক্ত ১ঘন্টা সময় নিয়মিত ব্যয় করলে সে কাজ সহজেই বাস্তবায়ন করা সম্ভব”। মতবিনিময় শেষে তিনি তার আলোচনা এবং সমসাময়িক বিষয়ের উপর কুইজ সেশন পরিচালনা করেন। তিনি সঠিক উত্তরদাতার হাতে পুরস্কার তুলে দেন। পরবর্তীতে তিনি দেবহাটার সখিপুর বলফিল্ড এলাকায় নারী উদ্যোক্তা সাইফুন্নাহার শিল্পী এর “আল-আমিন টি হাউজ” পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম “কলারোয়া নিউজ” কে বলেন, ১৮ থেকে ২৫ বছর বয়সী নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় উক্ত প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ প্রকল্পটির সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়