শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ বছর পর বলিভিয়ায় জিতল আর্জেন্টিনা

বলিভিয়া কোচ ম্যাচের আগেই হুমকি দিয়ে রেখেছিলেন-মেসিদের কলিজা খেয়ে দিতে চান। সেই হুমকির আঁচ কিছুটা যেন গায়ে লেগেও গিয়েছিল আর্জেন্টিনার। লা পাজে বলিভিয়ার বিপক্ষে প্রথম ৩০ মিনিট খুঁজে পাওয়া যাচ্ছিল না আকাশি-সাদা জার্সিধারীদের।

এমনকি প্রথমে গোলও হজম করে আর্জেন্টিনা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। মঙ্গলবার রাতে বলিভিয়া-হুমকি উড়িয়ে ম্যাচটি তারা জিতেছে ২-১ গোলে।

লা পাজ বরাবরই দুঃস্বপ্নের এক নাম আর্জেন্টিনার জন্য। সমুদ্রপৃষ্ট থেকে ৩ হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে খেলা তো এত সহজ ব্যাপার নয়। এর আগে এই মাঠে বলিভিয়ার কাছে ৬-১ গোলে হারের ইতিহাস আছে আর্জেন্টিনার।

জয়ের দেখা পেয়েছিল সেই ২০০৫ সালে, প্রায় ১৫ বছর আগে। ২০১৩ সালে তো সেখানে খেলতে গিয়ে বমি করেছিলেন মেসি, বাড়তি অক্সিজেন দিতে হয়েছিল অ্যাঞ্জেল ডি মারিয়াকে। এমন এক ম্যাচের আগে বলিভিয়া বড় গলায় কথা বলতেই পারে।

তবে তাদের সেই গলার জোর টিকল না আর্জেন্টিনার পারফরম্যান্সে। বরং দম জমিয়ে রেখে দারুণ কৌশলী টেকনিক আর বুদ্ধিমত্তায় শেষ হাসিটা হাসলো লিওনেল স্কালোনির শিষ্যরাই।

প্রথম আধা ঘন্টায় দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনাকে কোণঠাসা রেখেছিল বলিভিয়া। ম্যাচের ২৪ মিনিটে তারা এগিয়েও যায়। আলেহান্দ্রো সাউলের চমৎকার ক্রসে জাল খুঁজে নেন মার্সেলো মার্তিন্স।

তবে গোল হজম করে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ শানাতে থাকে। ৩৯ মিনিটে মেসির দূর থেকে নেয়া বাঁ পায়ের শট পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। পরের মিনিটেই পারদেসের শট ফিরে আসে পোস্টে লেগে।

আলবিসেলেস্তেদের এই আক্রমণের সুফল মেলে সৌভাগ্যের এক গোলে। বাঁ দিক থেকে মার্তিনেস বল বাড়িয়ে দিতে চেয়েছিলেন ওকাম্পোসের দিকে। প্রতিপক্ষ ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে গেলে ফের মার্তিনেসের পায়ে লেগে গোল হয়ে যায়।

আক্রমণ-প্রতি আক্রমণে দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও জমে উঠে। ৭৫তম মিনিটে মেসির পাস থেকে গোলরক্ষককে একা পেযে গিয়েছিলেন মার্তিনেস। কিন্তু তার দ্বিতীয় গোল পাওয়ার চেষ্টা এক হাতে ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক।

এর চার মিনিট পরই জয়সূচক গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। প্রতিপক্ষ রক্ষণের ভুলে বল পেয়েছিলেন মেসি। তিনি বল বাড়িয়ে দেন মার্তিনেসকে। মার্তিনেস বুদ্ধি করে বদলি খেলোয়াড় কোররেয়াকে দিলে, বাঁ প্রান্ত থেকে বুলেট গতির এক শটে জাল কাপাঁন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে এটি তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে লিওনেল মেসির দল ১-০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন