শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার- ১

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কুখ্যাত রঘুনাথ খাঁ চাঁদাবাজি মামলায় কারাগারে গেছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল রঘুনাথ খাঁ’কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রঘুনাথ খাঁ (৫৭) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন মোহন খাঁ এর ছেলে। বর্তমানে শহরের কাটিয়া আনন্দপাড়ায় থাকেন। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রঘুনাথ খাঁ এর বিরুদ্ধে ২০২৩ সালের ২৪ জানুয়ারি দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং -৯), শিমুলিয়া গ্রামের কাজী গোলাম ওয়ারেশের ছেলে কাজী সুরুজ ওয়ারেশ। এই মামলায় আরো কয়েকজন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাদীর খলিসাখালি এলাকায় ছয়শত বিঘার একটি মাছের ঘের রয়েছে। এই ঘের ভুমিহীনদের দিয়ে দখল করে নেওয়ার ভয় দেখিয়ে রঘুনাথ খাঁ তার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অন্যান্য আসামিদের সাথে নিয়ে ২০২৩ সালের ২১ জানুয়ারি সন্ধ্যায় গাজীরহাটস্থ অফিসে যেয়ে আবারো পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলে। একই সাথে অন্য আসামিদের ভুমিহীন নেতা পরিচয় দিয়ে ঘের দখলের হুমকি দেয়।

এই ঘটনার পর পুলিশ রঘুনাথ খাঁ’কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত আদালত তাকে জামিন দেন।

মামলাটির দীর্ঘ তদন্ত শেষে দেবহাটা থানার এসআই লাল চাঁদ ২০২৩ সালের ৯ আগষ্ট আদালতে রঘুনাথ খাঁ সহ পলাতক সকল আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্র নং -৮২।

আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ পত্রে ৫০৬ ধারায় ভীতি প্রদর্শন, ৪৪৮ ধারায় অনাধিকার প্রবেশ, ৩৮৫ ধারায় মৃত্যুর ভয় দেখিয়ে চাঁদা চাওয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এরই প্রেক্ষিতে

মামলার এক নম্বর আসামি রঘুনাথ খাঁ’ এর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের একাধিক সূত্র। আদালত সূত্রে আরো জানা গেছে, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রঘুনাথ খাঁ এর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, রঘুনাথ খাঁ সাতক্ষীরার চিহ্নিত চাঁদাবাজ। অন্যের মাছের ঘের, জমি দখল, প্রতারনাসহ বিভিন্ন অভিযোগে ইতোমধ্যে সাতক্ষীরায় কুখ্যাতি অর্জন করেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পরিচয়ে পরিচিত রঘুনাথ খাঁ সাতক্ষীরার একটি বহুল আলোচিত নাম। নিজের গর্ভধারিনী মা ঝর্না রানীও ছেলে রঘুনাথ খাঁ এর নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় তিনি বলেন, রঘুনাথ খাঁ কুলাঙ্গার। তার হাতে নির্যাতিত হয়ে তার বাবা মদন মোহন খাঁ মৃত্যু বরন করেন। তিনি নিজেও রঘুনাথ খাঁ এর দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত।

ওয়ান ইলেভেনের সময় সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে চাঁদাবাজি করতে যেয়ে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয় রঘুনাথ খাঁ। সেসময় দ্রুত বিচার আইনে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস তাকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাতক্ষীরার এক সময়ের শীর্ষ চরম পন্থীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এমনকি ভারতের বসিরহাট এলাকায় বেড়ে ওঠা রঘুনাথ খাঁ এর সাথে সেখানকার সন্ত্রাসীদের সাথে সখ্যতা রয়েছে বলে তার মায়ের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের