শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আ.লীগ সভাপতির মতবিনিময়

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন আসন্ন উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।

আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাব চত্বরে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

মতবিনিয়ময়কালে মুজিবর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করায় প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তাদের এই একান্ত প্রচেষ্টায় আজ সাংবাদিকদের মাঝে নব উদ্দম ফিরে এসেছে।
আগামী দিনগুলোতে সবাই এক সাথে থেকে দেবহাটার উন্নয়ন ও সমস্যা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিকদের অবদান রাখার কথা বলেন।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীক পেলে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক ভোটে জয়লাভ করবেন। কেননা তিনি তৃণমূলের একজন কর্মী থেকে আজ উপজেলা আওয়ামীলীগের টানা ২ বারের সভাপতি। তিনি এর আগে ইউপি সদস্য ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তাই তার কর্ম দক্ষতায় নৌকা প্রতীক পেয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।

নৌকার মনোনয়ন না পেলে তিনি বিদ্রোহী প্রার্থী হবেন কিনা এমন পশ্নের উত্তরে তিনি বলেন, দলের কঠিন সময়ে দলের নেতাকর্মীদের সাথে ছিলেন। তাছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনি সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে নৌকার মনোনয়ন চাইছেন। যাকে নৌকা প্রতীক দেওয়া হবে তার পক্ষে তিনি কাজ করবেন।

মতবিনিময়কালে প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, আকতার হোসেন ডাবলু, কে.এম রেজাউল করিম, গাজীরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমান আলী সহ সকল সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা