বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর কর্মীদের সতর্ক করলেন নির্বাচন কর্মকর্তা

নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ পেয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর ঘোড়া প্রতীকের মোটর শোডাউনে অংশগ্রহণকারী কর্মী সমর্থকদের সতর্ক করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন। আনুমানিক ৫০টি মোটরসাইকেল ও ৩টি প্রাইভেট কার নিয়ে ২৭ এপ্রিল (শনিবার) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার শীতলপুর ত্রিমোহনী এলাকায় শোডাউনরত অবস্থায় সরাসরি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেযে সতর্ক করেন ওই কর্মকর্তা।

শোডাউন পন্ড করার পাশাপাশি থানা পুলিশের সহযোগিতায় সকল গাড়ি এবং লোকজনকে এক জায়গায় করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সতর্কবার্তা প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর বিরুদ্ধে এর পূর্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ পেয়েছি। শনিবার দিবাগত রাতে অভিযোগের সত্যতা মেলায় সকলের উদ্দেশ্যে বলেছি এতগুলো মোটরযান নিয়ে রাত ৮টার পরে নির্বাচনী শোডাউন চালানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। গাড়িগুলো থানা পুলিশের সহযোগিতায় থানা হেফাজতে রাখতে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে গাড়িগুলো নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। প্রতীক পাওয়ার পর জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড