বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার সিইও কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত করার নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন এর হাতে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩.০৬.২০২৪) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে হয়।
সভার বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি।
বক্তারা সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মাশারফ হোসেন, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি শৈখ রফিকুল ইসলাম (শাওন), খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাব-এডিটর মারুফ আহম্মদ খান (শামীম), সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমান, শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল ইসলাম, আবু বকর, শেখ সাইদুজ্জামান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা