শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ওসি পরিচয়ে চাঁদাদাবির অভিযোগে কনস্টেবল মাসুদের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় ঈদের ছুটিতে এসে ওসি পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবলের নামে আদালতে মামলা হয়েছে। সোমবার (২৪ জুন) আদালতে মামলটি দায়ের করেন আলামিন মোড়ল নামের এক ব্যক্তি।

অভিযুক্ত মাসুদ রানা সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে। একই সাথে তিনি রংপুর পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকুরীরত রয়েছেন। মামলার বাদী আলমিন মোড়ল একই উপজেলার বারুইহাটি গ্রামের মৃত. আব্দুস ছাত্তারের ছেলে।

মামলার বিররণীতে জানা যায়, অভিযুক্ত মাসুদ রানার বোন মেহেরুন্নেছার সঙ্গে আলআমিনের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর আল আমিন জানতে পারেন মেনেরুনেচ্ছার আগে একটি বিয়ে ছিলো একই সাথে সেখানকার একটি ছেলে সন্তান রয়েছে। বিষয়টি জানতে পারলে মেনেরুন্নেছা তার কাবিনের টাকার দাবীতে আদালতে মামলা করেন। মামলায় আলআমিন খালাস পেয়েছে সাম্প্রতি।

এদিকে, ১৯ জুন ভোর রাতে আল আমিনের বাবা আব্দুস ছাত্তার মারা যায়। ওইদিন সকালে মরদেহ দাফনের সকল প্রস্তুতি চলাকালে পুলিশ কনস্টেবল মাসুদ ও তার বোন মেহেরুন্নেছা আলআমিনের বাড়ীতে এসে হাজির হন। এসময় মাসুদ রানা পুলিশের ওসির পরিচয় দিয়ে আলআমিনের আত্নীয়স্বজনদের কাছে তার বোনের ভরণপোষণসহ মোট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাহিদা মতে টাকা না পেলে তার বাবার দাফন করতে দিবেন না বলে জানিয়ে দেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পারলে অবস্থা খারাপ হওয়ার উপক্রম থাকায় কোন উপায়ন্ত না পেয়ে মাসুদ রানা ও তার বোন দ্রুত স্থান ত্যাগ করেন। পরবর্তীতে দাফন কাজ শেষে বিষয়টি নিয়ে তালা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন আলআমিন। একই সাথে সোমবার (২৪ জুন) আলআমিন বাদী হয়ে মাসুদ রানাকে আসামী করে আদালতে চাঁদাদাবির মামলা দায়ের করেছেন।

মামলার বাদী আল-আমিন মোড়ল জানানা, ১৯ জুন তার বাবা মারা গেলে সকাল ১১ টার দিকে মাসুদ রানা ও মেরুন্নেছা তাদের বাড়ীতে আসেন। এসময় মাসুদ নিজেকে পুলিশের ওসি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান আত্নীয়-স্বজনদের সঙ্গে। মাসুদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন, টাকা না পেলে মরহেদ দাফন করতে দিবে না বলে জানান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের ভয়ে মাসুদ দ্রুত সেখান থেকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে তালা থানাতে জানালে ঘটনাস্থলে পুলিশ আসেন। চাঁদা দাবির বিষয়টি সুষ্ট বিচারের দাবিতে আদালতের শরাণাপন্ন হয়েছি।

তিনি আরও জানান, আগের বিয়ে ও সন্তান গোপন করে মাসুদের বোনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে বিষয়টি জানতে পারলে প্রায় মেহেরুন্নেছা কাবিনের টাকার চাপ দিতো। পরে আদালতে মামলা করলে আদালত সাম্প্রতি খালাস দিয়ে আমাকে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মাসুদ রানা জানান, তার বোনের সাথে আলামিনের বিয়ে হয়। তবে সংসারিক নানাবিধ সমস্যার কারনে আদালতে মামলা করেন তার বোন মেহেরুন্নেছা বেগম। যে মামলাটি চলমান রয়েছে। বোনের শ্বশুর গত ১৯ জুন মারা গেলে সেখানে যান। তবে ওসির পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়নি।

তালা থানা পুলিশের উপ-পরিদর্শক খলিল জানান, মরদেহ দাফনে বাঁধাগ্রস্ত করা হচ্ছে এমন সংবাদ আসলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে গিয়ে স্থানীয়দের বক্তব্যের মাধ্যমে জানতে পারি মাসুদ রানা ও মেহেরুন্নেছা টাকা চেয়েছে, টাকা না দিলে দাফন সম্পূর্ন করতে দিবেনা। আবার মাসুদ রানা ও মেহেরুন্নেছাদের পক্ষ থেকে লোকমারফতে জানতে পারি তারা মরদেহ দেখতে এসেছিলেন। আদালতে মামলা চলমান থাকায় বিষয়টা থানাতে নেওয়া হয়নি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন