শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বামীর সংসার ফিরে পেতে স্ত্রী’র অভিযোগ দায়ের!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বামীর পরিবার কর্তৃক নির্যাতিত ও পিতার বাড়িতে তুলে দেওয়ায় বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় নারী। বর্তমানে সুবিচারের দাবিতে সখিপুর ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মৃত তৈমুর রহমানের মেয়ে আশুরা খাতুন।
লিখিত অভিযোগে আশুরা খাতুন জানান, গত ৭ বছর পূর্বে কোড়া গ্রামের আরশাদ আলীর ছেলে ওবায়দুল্লাহ মান্নানের সাথে বিবাহ হয়। সেসময় আমার পিতা-মাতা সংসারিক সকল আসবাবপত্র সহ মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা, গলার স্বর্ণের চেইন, স্বামীর স্বর্ণের আংটি, শোকেজ, আলনা সহ সর্বমোট সংসারের প্রায় ৪ লক্ষ টাকার জিনিস প্রদান করা হয়। বিয়ের পর কিছুদিন ভাল গেলেও পরবর্তীতে আমার স্বামী নির্যাতন ও মারধর করতে থাকে। গত ২বছর পূর্বে আমার পিতা হার্ড অ্যাটাক করে মৃত্যুবরন করায় আমার অভিভাবকের দুর্বলতার সুযোগে তারা আমার উপর নির্যাতনের মাত্রা আরো বহু গুনে বাড়িয়ে দিতে থাকে। আমাকে সন্তান না নেওয়ার জন্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দিতে থাকে। এরই মধ্যে প্রায় ১ বছর পূর্বে স্বামী গোপনে পুনরায় অন্যত্র বিয়ে করে সেখানে যাতায়াত করতে থাকে। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে রমজানের ঈদের পরে আমাকে পিতার বাড়িতে পাঠিয়ে দিয়ে আর কোন খোঁজ খবর নেয় না। বর্তমানে পিতার বাড়িতে মানবেতর জীবন পার করছি। আমি স্বামীর সংসার পুনরায় ফিরে পেতে ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গ্রাম আদালতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। নোটিস পাঠানো হয়েছে। উভয় পক্ষ হাজির হলে গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের