মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিএনপি নেতা হাবিবের জামিন প্রাপ্তিতে কৃষকদলের আনন্দ মিছিল ও পথসভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন প্রাপ্তিতে তালা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা কৃষকদলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে শেষ হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, উপজেলা কুষক দলের সদস্য সচিব জামির আলী মেম্বর, উপজেলা কুষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ লিয়াকত আলী গাজী, সাবেক জাসাসের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলতাপ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন বাবু, ইসলামকাটী ইউনিয়ন যুবদল সভাপতি মোমিনুল ইসলাম, মাগুরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল আলিম প্রমূখ। এসময় কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক