বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. ইফতেখারের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন ও উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ দুর্গোৎসবে শনিবার রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে আবহমানকাল থেকেই হিন্দু মুসলমান একই সাথে তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করে আসছে, গৌরবের এই অনন্য ইতিহাস কে কলঙ্কিত করার জন্য একশ্রেণীর দুষ্টু চক্র তাদের নীতিহীন কর্মকান্ড
অব্যাহত রেখেই বিভাজনের চেষ্টা করে থাকে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে মানুষের ধর্মীয় অধিকার কোনক্রমে শৃঙ্খলিত হতে পারে না। বিএনপি এই সার্বজনীন নীতিকে সমুন্নত রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার পাশাপাশি একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। তিনি বিভিন্ন মণ্ডপের পূজারী ও ভক্তদের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক সোলাইমান কবীর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রফিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!