বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাগরণ বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জাগরন বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মোবারক বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াছিন বিশ্বাস, মো. হাইদার ফকির , সমাজসেবক মো. শহিদুল বিশ্বাস, যুব উন্নয়ন প্রশিক্ষক মো. রাশিদুল বিশ্বাস, ব্যাবাসায়ী মো. শহীদ বিশ্বাস, সংগঠনের সদস্য নাসির, ইমরুল, রাসেল, হারুন, রুহুল আমিন, আব্বাস, আকবার, অজিয়ার, রাহুল প্রমুখ।

উল্লেখ্য, জাগরন বার্তা ফাউন্ডেশন ২০১৮ (পূর্বে: আলো ফাউন্ডেশন) সাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করা, শিক্ষা, পেশাভিত্তিক, এডভোকেসি, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, বেকারত্ব, বেকার যুবকদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডের সাথে কাজ করে আসছে।

জাগরন বার্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এম. এম মারুফ -উল – ইসলাম বলেন, আমাদের একটাই লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নিজের যোগ্যতা অনুযায়ী সমাজ, মানুষের বিপদে পাশে থেকে পরিবর্তিত যুগের সাথে নিজের কমিউনিটির সদস্যদের স্কিল্ড বৃদ্ধি ও সচেতনার মাধ্যমে নতুন প্রজন্ম গড়ে তোলা।

এসময় তিনি সমাজের বৃত্তবানদের প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো; মানবিক কাজকে সহযোগিতা ও উৎসাহিত করা এবং সমাজ ও রাষ্ট্রের সংকটে নিজেদের প্রত্যক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি