শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে প্রয়াত মো. আব্দুল হামিদের স্মরণে আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর শাখার সিনিয়র এডমিন ইনচার্জ প্রয়াত মো. আব্দুল হামিদ খানের স্মরণে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫অক্টোবর) বেলা ১১ টায় হাসপাতালের কনসালটেন্ট চত্বরে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসনিক ইনচার্জ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও হাসপাতাল এমডি শেখ নুরুল হুদা। এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মাস্টার আব্দুল ওয়াহেদ, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, এস এম আব্দুল আহাদ, মীর সৈয়কত প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট ইসলামী বক্তা হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী।

এসময় প্রধান অতিথি বলেন, পৃথিবীর সবাইকে চলে যেতে হবে। মানুষকে সেবার মাধ্যমে আল্লাহর সন্তোষ্ট অর্জন করতে হবে। প্রয়াত আব্দুল হামিদ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার বৈষম্য বিরোধী নেতৃত্বের চেতনা সকলকে ধারন করে সকল বৈষম্য দূরীকরণে কাজ করতে হবে। থেমে গেলে চলবে না, বৈষম্য দূরীকরণে আন্দোলন অব্যাহত থাকতে হবে তবেই অধিকার আদায় সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী