বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৭৬৪) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কাটিয়া নারকেলতলাস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার ও পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, সাতক্ষীরা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহ মো. কামরুজ্জামান (কামু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শফিউল্লাহ মনি, শহর যুবদলের আহবায়ক মোহাম্মাদ আলী শাহীন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ আলী, সড়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ কালাম হোসেন, অফিস সম্পাদক মোঃ আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মোঃ জোহর আলী, মোঃ ফরহাদ হোসেন, মো. শাকিল হোসেন, শেখ মনিরুল ইসলাম, সুশংকর কুমার দাস, মো. আল-আমিন, বিল্লাল হোসেন, বিল্লাল মিয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির। উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অফিস সহকারী মো. আশরাফ আলী।

একই রকম সংবাদ সমূহ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল