শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন নব-নির্বাচিত ঢাকা ও নওগাঁর এমপি

একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-৫ আসনের নব-নির্বাচিত এমপি কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁ-৬ আসন থেকে নব-নির্বাচিত এমপি মো. আনোয়ার হোসেন (হেলাল)।

সংসদ ভবনের শপথ কক্ষে বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে তাদের শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপ নির্বাচনে বিজয়ী হন তারা।

এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে কাজী মনিরুল ইসলাম এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে এবং নওগাঁ-৬ আসনের এমপি মো. ইসরাফিল আলম ইন্তেকাল করলে নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করেন। গত ১৭ অক্টোবর উভয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী