বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামলী-মোহাম্মদপুরের বিভিন্ন হাসপাতালে র‌্যাবের অভিযান

রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার বিভিন্ন হাসপাতালে অনিয়ম ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে একযোগে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার রাত পৌনে ১০টায় মোহাম্মদপুর ও শ্যামলীর বাবর রোড থেকে শুরু হয় এই অভিযান। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুর ও শ্যামলীর মক্কা-মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভুয়া চিকিৎসক ও অনিময়ের বিরুদ্ধে অভিযান চলছে। র‍্যাব-২ ও ডিজি হেলথ প্রতিনিধির সহযোগিতায় টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, নিটোর (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাসেবা গ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ রোগীদের প্রভাবশালী দালালচক্র কর্তৃক চিকিৎসাসেবা গ্রহণে বাধা প্রদান, সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি এবং রোগীদের হয়রানি করার অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযানে ইতোমধ্যে র‍্যাব-২ হাসপাতালগুলোতে বেশ কয়েকজন ভুয়া চিকিৎসককে আটক করেছে এবং বেশকিছু দালাল আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, এই দালালচক্রটি বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে দীঘদিন ধরে সাধারণ রোগীদের জিম্মি করে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে কম খরচে উন্নতমানের চিকিৎসার প্রলোভন দেখিয়ে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যেত।

অনুসন্ধানে জানা গেছে, এসব প্রাইভেট হাসপাতালে নামসর্বস্ব এবং ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আজকের অভিযানে তার সত্যতা পাওয়া যাচ্ছে এবং হাসপাতালগুলোতে প্রশিক্ষিত চিকিৎসক ছাড়াই বিভিন্ন ধরনের সংবেদনশীল ও জটিল অস্ত্রোপচার করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা উপযুক্ত সেবা পান না।

কিছু ক্ষেত্রে রোগীদের মারাত্মকভাবে জীবন-অঙ্গহানিসহ অর্থহানির অভিযোগ পাওয়া গেছে। রোগীদের মোটা অংকের বিল ধরিয়ে দেয়া হয়, বিপুল অঙ্কের বিল পরিশোধ না করতে পারলে রোগীদের রিলিজ দেয়া হয় না এবং অধিকাংশ ক্ষেত্রে বিল পরিশোধ না করতে পারলে আটকে রাখা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী