বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপি’র কর্মীর মায়ের মৃত্যুর জানাজায় সাবেক এমপি তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ : শার্শার কায়বা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সিরাজুল ইসলাম সিরাজের মায়ের মৃত্যুর জানাজার নামাজে সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাগুড়ী গ্রামের মৃত চাঁনদালি সরদারের স্ত্রী মৃত জোহরা খাতুন।মৃত্যু কালে তিনি ২ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

শনিবার আসরের নামাজ পর বাগাআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে তার জানাযা নামাজ শেষে বাগাআঁচড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার মৃত্যুতে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানাজার নামাজায় অংশ নিতে তিনি বাগাআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে নিজ বাসভবনে যান। নেতার আগমনের কথা শুনে জনতার ঢেউ নামতে শুরু করে, এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিতে হবে ও নেতা কর্মীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আর এটাই হলো দেশের প্রত্যেকটি জনসাধারণের একটাই প্রত্যাশা তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চাই,ভোট অধিকার চাই, তারা দীর্ঘ ১৭ বছর ভোট অধিকার থেকে বঞ্চিত।অনেক বয়স্ক বৃদ্ধ আছে তারা চাই যে মৃত্যুর আগে হলেও যেন একবার ভোট দিয়ে মৃত্যুবরণ করতে পারে।

পরিশেষে বাংলাদেশের সাবেক সফল তিনবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসুরোগ মুক্তি কামনা করে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে নিজেই মোনাজাত পরিচালনা করেন। এই অনুষ্ঠান শেষ করে যশোরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় চালতে বাড়িয়া বাজারে গিয়ে সেখানেও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শার্শার পার্টি অফিসে আলোচনা সভায় যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,কয়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাহুল কুদ্দুস,কয়বা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ,শার্শা থানা বিএনপি’র সদস্য মশিয়ার রহমান, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ,ছাত্রনেতা খাদিমুল বাসার সুমন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম লাল্টু, শার্শা উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপ, যুবদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার