শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মিথ্যা হয়রানী মামলা থেকে মুক্তি পেতে ও প্রবাস থেকে ছেলেকে দেশে ফিরে পেতে আকুতি জানিয়েছে বৃদ্ধা এক মা মনোয়ারা বেগম।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীর প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাট করেন সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার মহিষকুড় গ্রামের মকবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চাকুরীর সুবাদে তার ছেলে প্রায় বছর ধরে সৌদি আরবে রয়েছে। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার মৃত আবুল চৌকিদারের ছেলে বহু নারী কেলেঙ্কারীর হোতা মামলাবাজ স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামীলীগের দোষর এখন বিএনপির তকমা লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, বানিউলের নেতৃত্বে তার অন্যান্য সহযোগীরা হলেন, একই এলাকার সেলিম আহম্মেদ (৪২), আব্দুর রশিদ (৪৫), মাহমুদা খাতুন (৫০) মুক্তা পারভীন (৩৫), শেখ আতিক (২৫), আব্দুল্লাহ (২২), মোঃ শাহজাহান (৪০) গংরা গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের আইনশৃঙ্খলা বাহিনীর অকার্যকর থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রবাসী মোস্তাফিজুরের পরিবারকে উচ্ছেদ করার জন্য জন্য বাড়ির সীমানার পাঁকা প্রাচীর ভাংচুর করে। মোস্তাফিজুরের পরিবারের লোকজন বাধা দিলে তারা তাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে একই সাথে বাড়ির প্রাচীর সহ বসত বাড়ি ভাংচুর করিয়া অনুমান ৫ লক্ষ টাকার- টাকার ক্ষতিসাধন করে। এরপর ২৬ জানুয়ারি‘২০২৫ সকালে তাদের মহেশকুড় মৌজার ৯৪, ৯৬, ৯৭, ১০৩, দাগের ১৬ শতক জমির সরিষা গাছ উপড়াইয়া ক্ষতি সাধন করে।

তিনি আরো বলেন আমার ছেলে প্রবাসে থাকা কালিন তার নামে একের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। বর্তমানে তার ছেলে দেশে আসলে হত্যা করবে বলে প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছেলেকে নিরাপদে দেশে ফিরাতে ও মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহ সেনাকর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়