রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবক-যুবতীদের কারিগরী প্রশিক্ষণ শেষে সিসিডিবি’র সনদ প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় যুবক-যুবতীদের কারিগরী প্রশিক্ষণশেষে সিসিডিবি’র সনদ প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) যুবক-যুবতীদের অংশগ্রহণে কলারোয়া উপজেলার সম্মেলন কক্ষে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিগত অর্থবছরে সিসিডিবি’র ওই প্রকল্পের আওতায় ৭৫ জন বেকার যুবক-যুবতী বিভিন্ন ট্রেডের ওপর ৬মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই যুবক-যুবতীগণকে তাদের প্রশিক্ষণের স্বীকৃতিস্বরূপ সিসিডিবি উপজেলা প্রশাসন ও সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের উপস্থিতিতে সনদ প্রদান করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

সভাপতিত্ব করেন সিসিডিবি’র ঢাকার প্রধান কার্যালয়ের দ্বি-পাক্ষিক কর্মসূচিসমূহের কো-অর্ডিনেটর আর্নেস্ট অনিন্দ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, প্রকল্পের দাতা সংস্থা কাক ইন এ্যাক্সির পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিলদা টিনা বৈদ্য ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ।

উপকার-ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন নীলা পারভীন ও রনি আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সিসিডিবি’র কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেন।

এসময় সিসিডিবি’র টেকনিক্যাল অফিসার মো. একরামুল কবিরসহ প্রকল্পটিতে কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী দুইজন যুবক-যুবতী প্রশিক্ষণ গ্রহনের পূর্বে তাদের বেকারত্বের ফলে কষ্টের জীবন ও প্রশিক্ষণ পরবর্তী কর্মে যুক্ত হওয়া পর্যন্ত সময়সমূহ বর্ননা করেন।

অনুষ্ঠানে যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষনের সনদ বিতরণ এবং সিসিডিবি’র পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত