শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনেরমতো নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পরে মানুষের চাপ বাড়লে বেলা সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার নগর ভবন থেকে তাদের সচিবালয়মুখী বিক্ষোভ করার ঘোষণা থাকলেও পুলিশের বাধায় তারা সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান নেন তারা।

বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসি ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন প্রেসক্লাব, শিক্ষাভবন এবং বঙ্গবাজার হয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসে। এতে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার হাজারো মানুষ।

এর আগে, ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান ও মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সকাল থেকেই অবস্থান নেন হাজারো বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান করে ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান।

বিক্ষোভে তারা স্লোগান দেন—শপথ নিয়ে তালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই।

প্রসঙ্গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী