শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যেকোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এদিকে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে ইসি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাত ১২টার পর (২৭ তারিখ ০ ঘণ্টা) থেকে সেই অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে সুবিধামতো সময়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

ইসি সচিব আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে পুরো প্রক্রিয়াটি দক্ষভাবে সম্পন্ন করতে আগামী শনিবার মক ভোটিং (রিহার্সাল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করব। এ মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয় প্রয়োজন কি না, ভোটকক্ষ বা জনবল বাড়ানো–কমানো- এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়ে জারি হওয়া অধ্যাদেশের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে, আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।’

উল্লেখ্য, ঢাকায় নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে অনলাইনে সঠিক তথ্য প্রচার এবং অপতথ্য প্রতিরোধে একটি ওয়ার্কশপ আয়োজন করে টিকটক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির উপায় নিয়ে মতবিনিময় হয় এ কর্মশালায়। আলোচনায় টিকটকের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।

এ প্রসঙ্গে ইসি জানিয়েছে, নির্বাচন নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে টিকটক- এমনটা জানিয়েছে তারা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী