সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক নজরে মার্কিন নির্বাচন

মার্কিন যুক্তরাষ্ট্রে চূড়ান্ত ভোট গ্রহণ পর্বে বিভিন্ন অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষ ভোট দিচ্ছেন। তবে মহামারি কালের এই নির্বাচনে আগাম ভোটের রেকর্ড আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। ইতোমধ্যে ভোট দিয়ে দিয়েছেন প্রায় ১০ কোটি মানুষ।

>> হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে।

>> নির্বাচনী ফল ঘিরে সহিংসতার আশঙ্কায় অনেক জায়গায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দোকান কাঠের বোর্ড দিয়ে দোকানের জানালা দরজা সুরক্ষিত করেছে।

>> হোয়াইট হাউসের চারপাশেও কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে।

>> যুক্তরাষ্ট্রের দুজন সাবেক অ্যাটর্নি জেনারেল ভোটের ফল মেনে না নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা যাতে সহিংসতায় উস্কানি না দেন বা সমর্থন না করেন, সেই আহ্বান জানিয়েছেন তারা।

>> মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে হলে ‘ইলেকটোরাল কলেজ’ নামে নির্বাচকমণ্ডলীর ভোটে প্রার্থীকে জিততে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন হবে ২৭০টি ভোট।

>> জয় পরাজয় নির্ধারণের চাবিকাঠি কয়েকটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের হাতে, যেগুলোকে ব্যাটলগ্রাউন্ড স্টেট বলা হয়।

>> যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়োর সময় অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিয়ে ভোটারদের সতর্ক করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

স্যানিটাইজার ব্যবহারের কারণে ব্যালট পেপার নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এ ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে সিডিসি।

>> মিশিগানে ভোটকেন্দ্রে বিনামূল্যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে।

>> নির্বাচনে পুনরায় যেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, সেই কামনায় মঙ্গলবার ভারতের দিল্লিতে পূজায় বসেছেন দেশটির হিন্দু ডানপন্থী শিব সেনার সদস্যরা। ফুল চন্দন দিয়ে তার জয় কামনা করছেন পূজারিরা।

>> বাইডেনকে সমর্থন দিয়ে ‘জাতীয় দুঃস্বপ্নের অবসান ঘটানো’র আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী জন লিজেন্ড।

>> মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিতর্কিত হলে সড়কে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা করছেন দেশটির ব্যবসায়ী নেতারা। এর পরিপ্রেক্ষিতেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

>> রাশিয়ায় আজ চ্যানেল ওয়ান টিভির সকালের অনুষ্ঠানে বলা হয়, ‍“এই নির্বাচন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। ”

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান