শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশির জন্য ওমরাহ উন্মুক্ত হলেও নির্দেশনা পায়নি বাংলাদেশ

গত ১ নভেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ওমরাহ পালনের জন্য পবিত্র কাবাঘর উন্মুক্ত করেছে।

মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে।
কিন্তু বাংলাদেশ ওমরাহ পালনের এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে সৌদি সরকার আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি।

এদিকে বাংলাদেশ থেকে শিগগির ওমরাহর প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে চিঠি দিয়েছে ওমরাহ ও হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, এ ব্যাপারে আমরা সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা পায়নি। তবে, এ বিষয়ে প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ থেকে শিগগির ওমরাহ কার্যক্রম শুরুর জন্য সৌদির ওমরাহ এজেন্সিগুলো প্রক্রিয়া চালু করার তাগিদ দিচ্ছে। এ জন্য ওমরাহ লাইসেন্সের বৈধতা তালিকা প্রকাশ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য হাবের পক্ষ থেকে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেন, আশা করছি আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়া শুরু হতে পারে।
এ জন্য হজের পর নতুন বছর শুরু হওয়ায় ওমরাহ লাইসেন্স নবায়নসহ আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সেই ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে।

জানা যায়, বিদেশিদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে সৌদি সরকার।

নির্দেশনাগুলো হলো:

* ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহর আবেদন সম্পন্ন করতে হবে।
* করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে।
* ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে।
* নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।
* সৌদি আরব পৌঁছে সব ওমরাহ যাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে।
* ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল