বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র সাংবাদিক এ্যাড. খায়রুল বদিউজ্জামান।

আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মামুন হোসেন, কবিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমূখ।

মনোমুগ্ধকর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জীবন হোক বর্ণীল। ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নে ও বিপদে সহকর্মীদের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার বন্ধন শক্ত হলে সমাজও উপকৃত হয়। তিনি ঝাউডাঙ্গা প্রেসক্লাবকে একটি ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ নিয়ে গড়তে প্রত্যাশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল