বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার প্রাণসায়ের খালপাড়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: “প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই স্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস’২৫ উপলক্ষে ক্লাইমেট ব্রিজ ফান্ড (CBF)-এর অর্থায়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খালপাড়ের সৌন্দর্য বৃদ্ধিতে প্রধান অতিথি থেকে বৃক্ষের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ব্র্যাক ইউডিপির রিজিওনাল ম্যানেজার হারাধন দেব প্রমুখ।

এসময় জুনিয়র ইঞ্জিনিয়ার মোসাদ্দেকুর রহমান ও সুব্রত দেব, অফিস সহকারী মোখলেসুর রহমান, কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় ক্লাইমেট ব্রিজ ফান্ড (CBF)-এর অর্থায়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামে কেস্টময়রার ব্রীজ হতে পাকাপুল পর্যন্ত প্রাণ সায়ের খালপাড়ে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কৃষ্ণচূড়া ও বকুল গাছ রোপণ করা হয় এবং গাছগুলোর সুরক্ষায় বেষ্টনি স্থাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২