মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্বামীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী আটক

কালিগঞ্জে একটি গাছ থেকে আবির হোসেন বাবু (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে ও শাসরোধ করে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য তাকে গাছে ঝুলিয়ে রেখেছে। এঘটনায় নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্য ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের বীরর মুক্তিযোদ্ধা মৃত আরশাদ আলী আমিন এর বিধবা মেয়ে দুই সন্তানের জন্য ছাবিনা ইয়াসমিন (৩২) এর সাথে প্রায় ৮ মাস পূর্বে পাশ্বর্বর্তী নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে আবির হোসেন বাবুর বিয়ে হয়। বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্ট পরিবারিক বিবাদের কারণে গত কয়েকদিন যাবত তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা চলছিল। এর মধ্যেই মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী রাকিব আহম্মেদ বাবুর শ্বশুরবাড়ির পাশে একটি বাতাবী লেবু গাছের ডালে ওড়নায় ঝুলানো মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ও দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে। মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও পুলিশ ব্যুরো ইনভিস্টেগশন এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে নিহতের চাচা মো. ওমর আলী মোল্যা (৭০) জানান, তার ভাতিজা আবির হোসেন বাবুকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে ও শ্বাসরোধ করে মারার পর গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। তার পা মাটিতে স্পর্শ করা ছিল। শরীরের অনেক স্থানে জখমের চিহ্ন রয়েছে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহত বাবু মোল্যার মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে পুত্রবধূ ছাবিনা ইয়াসমিনসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ৪)। ছাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার