বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই ‘২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মশিয়ার রহমান, দুরপাল্লা পরিবহন কমিটির সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, বিআরটিসি’র সাতক্ষীরার ম্যানেজার আফছার, নিরাপদ সড়ক চাই এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু বক্কর, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ (বাবু) ও অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি পুনর্গঠনে সিদ্ধান্ত গ্রহণ, যে সকল অটোরিকশা, অটো টেম্পু ও মাহিন্দ্রা রেজিস্ট্রেশন বিহীন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দুরপাল্লার যে সকল যানবাহন সাতক্ষীরাতে চলাচল করে তাদের রুট পারমিট ও পরিসংখ্যান পরবর্তী সভায় উপস্থাপন পূর্বক সিদ্ধান্ত গ্রহণ, সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত বাস মিনিবাস চলাচলের ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অনুমোদিত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারা, মোটরযানে কোন অবস্থায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন