মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭৮ বছরের বর আর ১৭’র বউ, বিয়ে টিকল ২২ দিন

১৭ বছরের কিশোরীকে বিয়ে করেছিলেন ৭৮ বছরের বৃদ্ধ।

মাস খানেক আগের ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা দ্বীপের সুবাং এলাকার এই বিয়ে নিয়ে হইচই হয়েছিল বিস্তর। বয়সের পার্থ্যকের কারণেই এত আলোচনা। কিন্তু এক মাসও টিকল না সেই দাম্পত্য।

বিয়ের ২২ দিন পরই বিচ্ছেদ। গত ৩০ অক্টোবর হয়েছে তাদের বিবাহ বিচ্ছেদ।

৭৮ বছরের ওই বৃদ্ধের নাম আবা সারনা। ১৭ বছরের পাত্রীর নাম ননি নভিতা।

সম্প্রতি নভিতাকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান আবা। তা দেখেই হতভম্ভ হয়েছেন নভিতার পরিবারের লোকেরা।
কারণ, ওই দম্পতির মধ্যে কোনও রকম গোলমাল ছিল না।

নভিতার বোন ইয়ান সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি বিস্মিত। ওদের মধ্যে কোনও মনোমালিন্য নেই।’

৭৮ বছরের আবাকে নিয়ে তাদের কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।

আবা ও তার পরিবারের দিক থেকেই সমস্যার কারণে এই বিচ্ছেদ বলে জানিয়েছেন ইয়ান। বিচ্ছেদের চিঠি পেয়ে তার বোন অবসাদগ্রস্ত হয়েছিলেন বলে দাবি করেছেন ইয়ান।

তিনি বলেছেন, ‘এই খবর পাওয়ার পর একদিন কোনও খাবার খায়নি আমার বোন।’

অন্য দিকে, আবার পরিবারের অভিযোগ ছিল, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নভিতা। কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন নভিতার বোন ইয়ান।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান