মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বসন্তপুর ওয়ার্ডের শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

কলারোয়ার বসন্তপুর ওয়ার্ডের জতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের বসন্তপুর গাজী পাড়া আলমগীর হোসেনের দোকানের সামনে ৪নং বসন্তপুর ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ১নং জয়নগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রকসি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মনিরউদ্দীন মোড়ল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,৪নং বসন্তপুর ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ২নং ওয়ার্ড শ্রমিকলীগের সদস্য সচিব কেসমত মালী, ৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক যোহন সরকার, সদস্য সচিব রঞ্জন সরকার,৬নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক ফুলচাঁদ সরকার,
৮নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক তপন মন্ডল, ৯নং ওয়ার্ডের শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি গাজী, সদস্য সচিব শফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সেলিম হোসেন মধুকে আহবায়ক ও আল- মামুন হোসেনকে যুগ্ম আহবায়ক এবং আনারুল ইসলামকে সদস্য সচিব করে ৪নং বসন্তপুর ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা