নানা আয়োজনে সাতক্ষীরায় পালিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি


নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে আলোচনা সভা, কেককাটা ও গাছ বিতরনের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাছরাঙা টেলিভিশন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে এবং মাছরাঙাা টেলিভিশনের ডিস্ট্রিক্ট রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন মো. আব্দুল বারী, উদীচি শিল্পি গোষ্ঠির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন, শহর সমাজকল্যান পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক এম রফিক, অর্থ সম্পাদক শেখ মাসুদ হেসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল গফুর সরদার, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, এখন টিভির স্টাফ রিপোর্টার আহসান রাজিব, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ^াস প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হাশেম তার বক্তব্যে বলেন, মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় দলনিরেপেক্ষ গনমাধ্যম হিসেবে দেখেছি। তার বৈচিত্রময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিমধ্যে সব বয়সী মানুষদের মধ্যে সমান জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুল ও সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক, ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


