বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল স্থলবন্দরে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্য প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে শাস্তিমূলক অন্যত্র বদলি করা হয়েছে।

বেনাপোল বন্দরে সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়। আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।

কয়েকদিন আগে বন্দরে প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় ও বন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেওয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৬৫ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, বন্দরে আমদানি-রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা-নিরীক্ষায় দায়িত্বে রয়েছেন ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থার পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ