বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ সভা

কলারোয়ায় নিরাপদ পানি সংগ্রহ-সংরক্ষণ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার ওপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্যা আরবান পুওর (ডাবলুএসইউপি) এর সহযোগিতা ও কলারোয়া পৌরসভা আয়োজিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

বুধবার (৩০ জুলাই) কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শহরের স্বল্প আয়ের জনগণের ওয়াস সুবিধা দিয়ে জীবনমানের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানি সংগ্রহ- সংরক্ষণ ও পানের উপায়, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা- এসব নানা বিষয় আলোচকবৃন্দ বিস্তারিতভাবে তুলে ধরেন। মুখ্য আলোচক ছিলেন ওয়াস কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা। আলোচনা করেন ওয়াস লিডার আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ খোরশেদ, ওয়াস ইঞ্জিনিয়ার নীরেন্দ্রনাথ রায়, ট্রেনিং স্পেশালিস্ট আকলিমা খাতুন, এইচআর ম্যানেজার শারমিন জাহান, ট্রেনিং অফিসার আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী এমরান আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌরসভার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক