শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের পর স্বামীর মাথার টাক আবিষ্কার, অতঃপর…

স্বামীর মাথায় চুল নেই, বিয়ের আগে তা জানা ছিল না স্ত্রীর। তবে বিয়ের পর বিষয়টি আর গোপন থাকেনি। স্বামীর টাক আবিষ্কার করে সেই স্ত্রী পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন!

ভারতের মুম্বাইয়ের নয়া নগর থানার মিরা রোডের এক বাড়িতে ঘটেছে এই কাণ্ড। স্বামীর বয়স ২৯ এবং স্ত্রীর ২৭। গত মঙ্গলবার নয়া নগর থানায় স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন স্ত্রী।

নয়া নগর থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাস বারভে জানিয়েছেন, ‘গত সেপ্টেম্বর মাসেই ওই দম্পতির বিয়ে হয়েছে। স্ত্রী সম্প্রতি জানতে পেরেছেন, স্বামীর মাথায় টাক এবং সেটা ঢাকতে তিনি সব সময় আলগা চুলা পরে থাকেন। যেটা বিয়ের আগে তাকে জানানোই হয়নি। নারীর বক্তব্য, এমনটা জানলে বিয়েতে মত দিতেন না তিনি।’
ওই নারী পুলিশকে জানিয়েছেন, টাকের কথা জানতে পারার পরে তিনি শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। উল্টো তার ওপরে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন।

পুলিশ জানিয়েছে, নারীর বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি ধারায় অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যেই অভিযুক্তরা আগাম জামিনের আবেদন জানিয়েছেন আদালতে। বাকিদের জামিন মঞ্জুর হলেও অভিযুক্ত স্বামীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

সূত্র: এই সময়

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন?
  • ৬ হাজার বছর পুরোনো পাহাড়ের গুহায় তামার কারখানা!
  • কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর
  • ছদ্মবেশে মাঝরাতে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য