বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মৎস্যজীবী দলের বিজয় মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জজ কোর্টের সামনে জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিজয় মিছিল শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে এক আলোচনায় মিলিত হয়।

বিজয় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক। তিনি বলেন, এই বিজয় মিছিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।

এ সময় জেলা ও পৌর মৎস্যজীবী দল, সদর থানা মৎস্যজীবী দল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান, সদর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহাগ হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ফজলুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক জিকু রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মোড়ল।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট শেখ শাহরিয়ার হাসিব, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, এবং যুগ্ম আহ্বায়ক এস কে রায়হান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২