বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরায় নাগরিক ঐক্যের কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৩৬ শে জুলাই ৫-ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জননেতা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন রাজনৈতিক দল নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রাত ১২টা ১ মিনিটে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সকাল থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস ৩৬ শে জুলাই এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে তিনি তার বক্তব্যে বলেন, “আজ গোটা বাংলাদেশ যেমন একদিকে আনন্দের বন্যা বইছে, অপরদিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ দুই হাজার পরিবারের মাঝে চলছে শোকের মাতম, ‘বুকের মধ্যে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর’ এই স্লোগানে ছাত্র জনতা সকল বাঁধা অতিক্রম করে সেদিন পুলিশের নির্মম গুলি বর্ষণের শিকার হয়েছিল। সেদিন গুলি বর্ষণের শিকার হয়ে ২০ হাজার ছাত্র জনতা পঙ্গুত্ববরণ করেছে। তাদের পরিবারে চলছে বেদনার আহাজারি। ৩৬ জুলাই ৫-ই আগস্ট হচ্ছে আনন্দ বেদনা মিশ্রিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিজয়ীদের জন্য এক ঐতিহাসিক দিন। ১৫ বছর ধরে নিকৃষ্ট এক স্বৈরাচারীর বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে ৫ই আগস্ট স্বৈরাচারকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে এনেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। ১৫ বছরের নিকৃষ্ট স্বৈরাচারের গোলাম হিসেবে সাতক্ষীরা জেলার সাবেক ডিসি এসপি সুশাসনের নামে জঘন্য এক দুঃশাসন চালিয়েছে। নির্বিচারে মুক্তিকামী ছাত্র জনতার উপর নির্যাতন চালিয়েছে। তারা এখনো কেন গ্রেফতার হয় নাই। সাতক্ষীরা জেলার কুখ্যাত সাবেক ডিসি মো. আব্দুস সামাদ, আবুল কাশেম মো. মহিউদ্দিন, আনোয়ার হোসেন হাওলাদার ও সাবেক ডিসি মোস্তফা কামাল এবং সাতক্ষীরা জেলার সাবেক কুখ্যাত এসপি মনিরুজ্জামান, চৌধুরী মঞ্জুরুল কবির, সাজ্জাদুর রহমান, কাজী মনিরুজ্জামান এবং কুখ্যাত জেলা ও দায়রা জজ ওবায়দুস সোবহান ও শেখ মফিজুর রহমান কেন এখনো জেলখানার বাইরে ? এসব স্বৈরাচারী চাটুকার গোলাম ডিসি এসপি ও জজদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাহলেই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি আরো বলেন, যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান ততদিন এই জাতি এই দিনটিকে গভীর শ্রদ্ধায় সযতেœ স্মরণ করবে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস ৩৬শে জুলাই।”
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট শেখ এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মো. মুনিরউদ্দিন, নাগরিক নারী ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী এডভোকেট হাসনা হেনা খান, নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম, নাগরিক ঐক্য শহর শাখার সাধারণ সম্পাদক এসএম আসাদুল হক লাভলু ও নাগরিক ছাত্র ঐক্য জেলা শাখার সভাপতি বিথার রবিউল খান প্রমুখ। এ সময় নাগরিক ঐক্য সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!