বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস: সাতক্ষীরা প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

আবুল কাসেম: জাতির ইতিহাসে গৌরবময় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডা. মহিদার রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, এসএম বিপ্লব হোসেন, মাসুদ হাসান, তহিদুজ্জামান, আবু সাঈদ, রাহাত রাজা, আমিনুর রহমান, আব্দুস সালাম, এস এম হাবিবুল হাসান, রেজাউল করিম, হোসেন আলী, ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক, যেখানে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই দিবসের মাধ্যমে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ের অন্যতম সাহসী প্রতিরোধ সংগ্রামকে স্মরণ করি, যা গণতন্ত্র ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যোগায়।

বক্তারা আরও বলেন,ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট রেজিমের বিদায় হয়েছে। আগামীতে দেশে যাতে আর ফ্যাসিজম ফিরে আসতে না পারে,তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

পরে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ