বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় মুখোমুখি হয় প্রাণিবিদ্যা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ। ৬০ মিনিটের নিয়মিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে হিসাববিজ্ঞান বিভাগ ৩-১ গোলে বিজয়ী হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও সুন্দর প্রোগ্রাম আয়োজনের আহ্বান জানান। প্রধান আলোচক মুহা. আল মামুন স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা ছাত্রজনতার ত্যাগ স্মরণ করিয়ে দিয়ে শিক্ষাবান্ধব, ন্যায়সঙ্গত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার গুরুত্বের ওপর জোর দেন।

বিশেষ অতিথি ছিলেন শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান।

সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয় দলের সুমন অধিকারী। সর্বোচ্চ গোলদাতা হন প্রাণিবিদ্যা বিভাগের আবির হোসেন। শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতি খেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী