বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় উঠান বৈঠকে বিএনপি নেতা তৃপ্তি

মো. শাহারুল ইসলাম রাজ, বাগআঁচড়া (শার্শা): যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক সমাবেশে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানালেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তৃপ্তি আরো বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় প্রতিটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা সতর্ক নজর রাখবেন। যাতে সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয় এবং সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ করতে পারেন।

তিনি আরো বলেন, একটি অশুভ শক্তি—আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের কিছু দুষ্টু মানুষ হিন্দু সম্প্রদায়ের পবিত্র পূজার অনুষ্ঠানে সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার থাকব।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবার বাবু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনায়াম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তাইজুল, ১নং ওয়ার্ড সভাপতি ছুহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার